ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকালে তার স্বাস্থ্যের সবশেষ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেন রিজভী।

এর আগে গত শনিবার ল্যাবএইড হাসপাতালে তার হার্টে রিং পরানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু।

বিএনপির এই নেতাকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থেকে নিয়মিত চিকিৎসা নিতে হবেও বলে জানান এই চিকিৎসক।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ‘স্যার ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।’

গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে হার্ট অ্যাটাক হয় রিজভীর। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।

গত ১১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তার হার্টের এমপিআই (Myocardial Perfusion Imaging-MPI) টেস্ট করা হয়। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়ে। তাই শনিবার আবারো তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় তার হার্টে রিং পরানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

আপডেট সময় ০১:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০