ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার কমেডিয়ান ভারতী

আকাশ বিনোদন ডেস্ক : 

মাদককাণ্ডে কৌতুকশিল্পী ভারতী সিংকে গ্রেফতার করল এনসিবি। তার স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবারই জিজ্ঞাসাবাদের জন্য কৌতুকশিল্পী ভারতী সিং ও তার স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে তুলে নিয়ে যায় এনসিবি। জানা যাচ্ছে, শনিবার সকালে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন এনসিবি-র কর্মকর্তারা।

শনিবার সকালে যে ছবিটি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, আন্ধেরির আবাসন থেকে ভারতী সিংকে একটি লাল মার্সিডিজে এবং হর্ষ লিম্বাচিয়াকে সাদা অ্যাম্বাসেডরে তোলা হয়। যদিও তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে সাংবাদিকদের জানান ভারতী সিং। যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরে জানান, মাদকদ্রব্য রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী সিং এবং তার স্বামীকে আটক করা হয়েছে।

এর আগে, এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী সিং ও তার স্বামীর নাম প্রকাশ পায়। এরপর শনিবার সকালে তল্লাশি চালিয়ে তাদের বাড়ির থেকে মাদক উদ্ধার হয়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর উঠে আসে বলিউডের সঙ্গে মাদক যোগের কথা। এই মামলায় উঠে আসে একের পর এক তারকার নাম। সম্প্রতি, মাদককাণ্ডে অভিনেতা অর্জুন রামপাল ও প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার কমেডিয়ান ভারতী

আপডেট সময় ১০:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০