ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিএনপি পরিকল্পনা করে নির্বাচনে এসে দুপুরে সরে দাঁড়ায়: শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি উপনির্বাচনে নামকা ওয়াস্তে প্রার্থী দেয়, খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমি বলবো এটি তাদের একটি পরিকল্পিত খেলা।

উপনির্বাচনের দিন ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা আগুন দিয়েছে তা প্রমাণিত। ’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘মানুষ আমাদের ভোট দিচ্ছে একটিই কারণে, সেটি হলো জনগণ উপলদ্ধি করতে পেরেছে যে, আওয়ামী লীগ আসলে জনগণের উপকার হয়। আওয়ামী লীগ একটি সংগঠন, আমাদের পূর্বেই প্রস্তুতি ছিল আমাদের অর্থনীতি কী হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কী করতে পারবো। ’

তিনি বলেন, ‘আমরা সামাজিক নিরাপত্তার জন্য কী করবো, দেশের উন্নয়ন কীভাবে হবে, সেদিকে কিন্তু আমরা কাজ করেছি। এটি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়া বড় কথা নয়, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটিই বড় কথা। ’

বক্তব্যে বিভিন্ন নির্বাচনে বিএনপির ভূমিকারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বিএনপি পরিকল্পনা করে নির্বাচনে এসে দুপুরে সরে দাঁড়ায়: শেখ হাসিনা

আপডেট সময় ০৬:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০