ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

জাপার শাসনামলে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল না: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টির শাসনামলে দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি ছিল না। দলীয় প্রভাবমুক্ত হয়ে দেশ পরিচালনা করা হয়েছিল জনগণের কল্যাণে।

জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের কঠোর পরিশ্রম করে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তাহলেই ক্ষমতায় যাওয়া এবং জণগনের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। ’

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলার জাতীয় পার্টি মতবিনিময় সভাটির আয়োজন করে।

বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি দলই টিকে আছে এবং থাকবে, বাকি সব দল ঝরে যাবে। এর মধ্যে জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। দলে নেতাকর্মীর সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। ’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যখন যে সাংগঠনিক নির্দেশ দেওয়া হবে, তা মেনে চলতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কঠোরভাবে চেষ্টা করছি। ’

প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্তি মহাসচিব এটিইউ তাজ রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হোনের মঞ্জু ও সিলেট জেলার সাধারণ সম্পাদক উসমান আলী চেয়ারম্যান।

বিশেষ অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘এরশাদ ছিলেন জননন্দিত রাষ্ট্রনায়ক। জেলখানায় বসে নির্বাচন করেও দু’বার পাঁচটি করে আসনে জয়লাভ করেন। তিনি যে নিন্দিত ছিলেন না, তার প্রমাণ মৃত্যুর পর লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। ’

সভায় চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন সিলেট জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কুনু মিয়া, মোহাম্মদ আলী হাসেন সরকার ও সুধীন্দ্র দাশ শুভ্রসহ বিভিন্ন দলের শতাধিক নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

জাপার শাসনামলে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল না: জিএম কাদের

আপডেট সময় ১১:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০