ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

‘আগুন নিয়ে খেলা’র রাজনীতি বন্ধ করতে হবে: আ স ম রব

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আগুন নিয়ে খেলার রাজনীতি একদিকে যেমন মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতিসাধন করছে অন্যদিকে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করছে। এটা কোন ক্রমেই মেনে নেয়া যায় না। দেশের বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে ‘আগুন নিয়ে খেলা’র রাজনীতি সরকারকে অবশ্যই বন্ধ করতে হবে।

জেএসডির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি প্রয়াত আব্দুল হাইয়ের স্মরণে ভার্চুয়াল শোকসভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন রাজনৈতিক শূন্যতা আর গণতান্ত্রিক সংস্কৃতির অনুপস্থিতিতে জন্ম নেয় আশঙ্কা ও অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার কারণে ক্ষমতাসীন গোষ্ঠী আত্মবিশ্বাসের অভাবে যে কোন ঘটনা বা পরিস্থিতিকে পুঁজি করে নিজেদের অবস্থান সংহত করতে চায়। তাই এমন পরিস্থিতির সৃষ্টি হলেই প্রকৃত ঘটনাকে আড়াল করে তারা সদর্পে আস্ফালনে নেমে পড়ে বিরোধী দল দমনে।

শোক সভায় প্রয়াত নেতা এডভোকেট আব্দুল হাই’র স্মৃতিচারণ করে আ স ম রব বলেন, একটি গণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় সাথী আবদুল হাই। সে স্বপ্ন পূরণে আমাদেরকে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় শোক সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সাবেক দায়রা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী সা কা ম আনিসুর রহমান খান, মিসেস তানিয়া রব, মো. সিরাজ মিয়া, ডা. জবিউল হোসেন, আমিন উদ্দিন বিএসসি, ড. শাহানাজ জাহান লিনা, এ্যাড. সৈয়দা ফাতেমা হেনা, আহসান উদ্দিন চৌধুরী সুইট, মোশাররফ হোসেন মন্টু, ব্যারিস্টার ফারাহ খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

‘আগুন নিয়ে খেলা’র রাজনীতি বন্ধ করতে হবে: আ স ম রব

আপডেট সময় ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০