ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনামুক্ত মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসমুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

মাহমুদউল্লাহ লিখেন, আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে গতকাল আমি করোনা নেগেটিভ হয়েছি। ইনশাআল্লাহ এখন যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করবো। যারা আমাকে দোয়া, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন সবাইকে ধন্যবাদ।

এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গত ০৮ নভেম্বর পাকিস্তানে যাওয়ার কথা ছিল। তবে তার আগে করোনা পরীক্ষা করালে তার পজিটিভ আসে।

গত শুক্রবার প্রথম দফায় পজিটিভ হওয়ার পর শনিবার আরও একবা পরীক্ষা করালে সেখানে দুঃসংবাদ পান। পরে নিজের বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। আর সেইসঙ্গে পিএসএলে মুলতান সুলতানের হয়ে প্লে-অফে খেলার ইচ্ছে শেষ হয়ে গেল।

এদিকে সামনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে। এখন সুস্থ হয়ে ঘরোয়া এই টুর্নামেন্টে খেলার জন্য তৈরি হবেন এই তারকা ক্রিকেটার।

এবারের পিএসএলের প্লে-অফে মাহমুদউল্লাহ ছাড়াও ডাক পেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ লাহোর কালান্দার্সের হয়ে ফাইনালে খেলবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

করোনামুক্ত মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৮:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০