ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুখোশধারী ধর্ষকের গল্পে ওয়েব সিরিজ ‘নিপীড়ন’

আকাশ বিনোদন ডেস্ক : 

আরেফিন মোস্তফার চিত্রনাট্যে নির্মাতা অলিক পিয়ান নির্মাণ করেছেন তিন পর্বের ওয়েব সিরিজ ‘নিপীড়ন’। চিত্রনাট্য লেখার পাশাপাশি এই ওয়েবে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আরেফিন মোস্তফা ও শায়লা সুলতানা সাথী।

গল্প ও নিজের অভিনয় প্রসঙ্গে এই ওয়েব প্রসঙ্গে আরেফিন মোস্তফা বলেন, ‘সমাজের কিছু কিছু মানুষের রূপ দুই রকমের। ভেতরে এক, বাহিরে আরেক। মুখোশের বাইরে তারা নেহায়েত ভালো মানুষ, ভদ্রলোক। কিন্তু তাদের মুখোশের ভেতরের জগত একেবারেই ভিন্ন।

যিনি ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সচেতনতার কথা বলছেন, তিনিই মূলত একজন প্রকৃত ধর্ষক- এই ওয়েব সিরিজে তাই দেখানো হয়েছে। এতে আমি কেমন অভিনয় করেছি, সেটা নিয়ে কিছু বলতে চাই না। আমার অভিনয়ের মান বিচারের দায়িত্ব দর্শকের হাতে তুলে দিলাম। ’

নির্মাতা অলিক পিয়ান, ‘চেষ্টা করেছি, নিজের সেরা কাজটিই করতে। কতটুকু পেরেছি, দর্শকরাই বিচার করুক। তবে এতটুকু বলতে পারি, কাজটি থেকে দর্শকরা ভালো একটি বার্তা পাবেন। ’

নাটকটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন- এইচকে স্বাধীন, নেয়ামত রহমান, শফিকুল ইসলাম মাসুদ, টি এ তুহিন খান প্রমুখ।

আগামী ২২ নভেম্বর সন্ধ্যা ৬টায় রেডকিংস এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে ওয়েব সিরিজ ‘নিপীড়ন’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুখোশধারী ধর্ষকের গল্পে ওয়েব সিরিজ ‘নিপীড়ন’

আপডেট সময় ১১:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০