ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন নিক্সন চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শনিবার বিকালে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিক্সন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফরিদপুর-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল। সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ঠাঁই হয়েছে ২০১ জনের

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন নিক্সন চৌধুরী

আপডেট সময় ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০