ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেনীতে ধর্ষণের ভিডিও প্রচারের হুমকি, নারীসহ গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনীতে ধর্ষণের ভিডিও প্রচারের হুমকি দিয়ে স্বর্ণালঙ্কার ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ছাগলনাইয়া উপজেলার উত্তর সতর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চাঁদগাজী ইউনিয়নের উত্তর সতর গ্রামের মমিন হোসেন পাটোয়ারী, তার বড় ভাই আনোয়ার হোসেন ও ভাবি রেহানা আক্তার।

পরিদর্শক মাহবুবুর বলেন, বৃহস্পতিবার রাতে ভিকটিম নারী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলায় বলা হয়, মোমিনের স্থানীয় চাঁদগাজী বাজারে একটি দোকান রয়েছে। দোকানে কেনাকাটা করতে গিয়ে করতে গিয়ে ওই নারীর সঙ্গে মোমিনের পরিচয় হয়।

এক পর্যায়ে মোমিন ওই নারীর পাকিস্তান প্রবাসী স্বামীর মৃতুর খবর জানতে পেরে গত জুলাই মাসের শুরুতে বিয়ের প্রস্তাব দেয়। এক পর্যায়ে মোমেন কথা বলার জন্য তার ভাবি রেহানা বেগমের বাসায় ওই নারীকে নিয়ে যায় এবং ভাবির সহযোগিতায় তাকে ধর্ষণ করে।

এরপর গত ৩০ অক্টোবর ওই নারীকে রেহানার বাসায় ডেকে নিয়ে ফের ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে।

এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা আদায় করে এবং বিয়ে করবে না বলে জানায়।

পরে ওই নারী ধর্ষণ, স্বর্ণালংকার ও টাকা নেয়া এবং ভিডিও ধারনের বিষয়টি মোমিনের বড় ভাই আনোয়ার হোসেন পাটোয়ারীকে জানালে তিনি কাউকে না জানানোর জন্য বলে হুমকি দেন। পরে গত ৫ নভেম্বর ওই নারীকে রেহানার বাসায় ডেকে নিয়ে মারধরও করা।

যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে সেটি জব্দ এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন আন্তর্জাতিক রুটে নতুন ফ্লাইট চালু করল ভিয়েতজেট

ফেনীতে ধর্ষণের ভিডিও প্রচারের হুমকি, নারীসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০১:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০