ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুটবলারদের ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মুজিববর্ষ ফুটবল সিরিজে নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় উপলক্ষে ফুটবলারদের ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল।

দীর্ঘ বিরতির পর ফুটবলে ফেরাটা বেশ ভালোভাবেই রাঙিয়েছে লাল-সবুজের ছেলেরা। এই জয়ের ফলে বোনাস হিসেবে ফুটবলারদের ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেয় বাফুফে।
ম্যাচ শেষে ফেডারেশনের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছেন বাফুফের ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

এসময় আগামী ম্যাচেও বাংলাদেশ জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ফুটবল প্রেমী দর্শকদের মাঠে এসে ফুটবলারদের উৎসাহিত করার আহবান জানান।

কাজী নাবিল বলেন, আমরা সবাই আজকে খুশি। প্রথম ম্যাচে আমরা নেপালের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছি। এজন্য খুশি হয়ে আমাদের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ফেডারেশনের পক্ষ থেকে ফুটবলারদের উইনিং বোনাস হিসেবে ১০ লাখ টাকা দেওয়ায় ঘোষণা দিয়েছেন, যা খেলোয়াড়রা আগামী মাসের আগেই পেয়ে যাবেন।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) মুজিববর্ষ ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ আবারও মুখোমুখি হবে নেপালের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

ফুটবলারদের ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

আপডেট সময় ০৭:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০