ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিএনপি এখনো আগুন সন্ত্রাস ছাড়তে পারেনি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

গতকাল হঠাৎ করে রাজধানীর বিভিন্ন স্থানে ১০টি বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গতকালের ঘটনায় প্রমাণ হয়েছে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরতে পারেনি।’ এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক কোনো অস্থিরতা ছাড়াই গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি স্থানে ১০টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে নয়াপল্টন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি বেসরকারি টেলিভিশনে বাসে আগুন দেয়াকে কেন্দ্র করে একটি অডিও প্রচার করা হয়েছে। ডিবিসি চ্যানেলে প্রচারিত এই খবরে বলা হয়, আগুনের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একটি অডিও ক্লিপ এসেছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সঙ্গে ফরিদা ইয়াসমিন নামে একজনের কথোপকথন রয়েছে।

গতকাল অনুষ্ঠিত ঢাকা ও সিরাজগঞ্জের দুটি আসনে উপনির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে, প্রচারণাও চালাবে কিন্তু নির্বাচনের সময় এজেন্ট দেবে না। তাদের কৌশল নির্বাচনকে বিতর্কিত করা। বিএনপি জানে জনগণের ভোটে তারা জিততে পারবে না। এ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে পুরনো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। আগে যারা আগুন সন্ত্রাস চালাতো তারাই আবার আগুন সন্ত্রাস চালাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় ভোটার উপস্থিতি আশানুরূপ হয়নি। করোনা ভীতির কারণে ঢাকা সিটিতে ভোটার উপস্থিতি কম। তবে সিরাজগঞ্জে ৫১ শতাংশ ভোট পড়েছে।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আগামীকাল শনিবারা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বিএনপি এখনো আগুন সন্ত্রাস ছাড়তে পারেনি: কাদের

আপডেট সময় ১২:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০