ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, আটক ১০

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। হঠাৎ রাজধানীতে কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘেরাও করে। এ সময় কার্যালয়ের সামনে থেকে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুককে গ্রেফতার করে পুলিশ। পরে ওই কার্যালয়ের সামনে ও ভেতর থেকে আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে।

বৃহস্পতিবার বিকালে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ সাংবাদিকদের বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ অপরাধী না হলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, আটক ১০

আপডেট সময় ০৬:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০