ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ নেই: জাহাঙ্গীর

আকাশ জাতীয় ডেস্ক: 

নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহযোগিতা করছে না। এত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো। নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতন আন্দোলন শুরু হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কতটা আশাবাদী জানতে চাইলে এস এম জাহাঙ্গীর বলেন, বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করেনি। তারা সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে ভোট ছিনতাই করে নির্বাচন করেছে। এবার ইভিএমে নিবার্চন। তারপরও কারচুপি করার চেষ্টায় লিপ্ত আছে। আমরা চেষ্টা করবো, এটাকে প্রতিহত করার জন্য। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি কেন্দ্রে যাওয়ার জন্য। আর নিবার্চন কমিশন ও প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নিরপেক্ষ করার চেষ্টা করুন। এবার কারচুপি না করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এটাই আমার প্রত্যাশা।

বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের দিন মাঠে থাকে না এ অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, এ অভিযোগ সত্য নয়। বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকতে চায়। ক্ষমতসীনদের হামলা এবং প্রশাসনের চাপে তারা মাঠে টিকে থাকতে পারে না। কিন্তু এবার শত বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে, ভোটার যাবে।

আওয়ামী লীগের প্রার্থীর উদ্দেশে জাহাঙ্গীর বলেন, এ নির্বাচনে হেরে গেলে তো আপনাদের ক্ষমতা হারাতে হচ্ছে না। বরং ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট দিতে দিলে আপনাদেরই লাভ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ নেই: জাহাঙ্গীর

আপডেট সময় ০৮:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০