ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ, নগ্ন ছবি তুলে রেখে হুমকি!

আকাশ জাতীয় ডেস্ক:  

বরগুনার আমতলীতে প্রেমের ফাঁদে ফেলে দুই বন্ধু মিলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণ শেষে স্কুলছাত্রীর নগ্ন ছবি তুলে মোবাইল ফোনে ধারণ করে রাখেন তারা। এরপর তাদের ডাকে সাড়া না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ওই স্কুলছাত্রী। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগীর অভিভাবকরা আইনগত কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না।ওই স্কুলছাত্রীকে আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বারেক মৃধার ছেলে ট্রাকের হেলপার মেহেদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে তিন মাস আগে প্রেমের ফাঁদে ফেলেন। গত শনিবার বিকালে মেহেদী ওই স্কুলছাত্রীকে পৌর শহরের নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা সংলগ্ন হোটেলে সন্ধ্যায় আসতে বলেন। ভিকটিম স্কুলছাত্রী মেহেদীর কথামতো ওই হোটেলে দেখা করতে যায়। তখন মেহেদী তার বন্ধু রাসেলকে নিয়ে ওই হোটেলে ভিকটিম স্কুলছাত্রীর সঙ্গে দেখা করতে আসেন। মেহেদী তার ভাবীকে দেখানোর কথা বলে কৌশলে ওই স্কুলছাত্রীকে হোটেলের সামনে জনৈক সোলায়মানের বাসায় নিয়ে যান। সোলায়মান তাদের ঘরে তুলে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে চলে যান। ওই বাসায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

রাতে বাসায় ফিরে স্কুলছাত্রী এ ঘটনা তার পরিবারকে জানায়। মেয়ের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ে ওই স্কুলছাত্রীর অভিভাবকরা এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিতে সাহস পাননি।
স্কুলছাত্রীর বাবা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের নগ্ন ছবি ছেড়ে দেওয়ার ভয়ে আমি এতদিন এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিতে সাহস পাইনি। আমি এ ঘটনার বিচার চাই ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী দুদিন পরে এ নমুনার প্রতিবেদন পাওয়া যাবে।

আমতলী থানার উপপরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিম ওই স্কুলছাত্রীর সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ, নগ্ন ছবি তুলে রেখে হুমকি!

আপডেট সময় ১০:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০