ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শারীরিক অবস্থার উন্নতি, চলতি সপ্তাহে বাসায় ফিরতে পারেন অপূর্ব

আকাশ বিনোদন ডেস্ক :

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র শারীরিক অবস্থা ভালো হয়ে আবার খারাপের দিকে গিয়েছিল। তবে এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

স্বাভাবিক খাবার খেতে পারছেন।

বর্তমানে আগের চেয়ে অপূর্ব’র শারীরিক অবস্থা অনেকটা ভালো। এভাবে আর কয়েকদিন তার অবস্থা স্থিতিশীল থাকলে বা আরও উন্নতির দিকে গেলে চলতি সপ্তাহে বাসায় ফিরতে পারবেন অপূর্ব। এসব তথ্য জানিয়েছেন অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তিনি বলেন, অপূর্ব ভাই এখন ভালো আছেন। আগামী আরও ৩ দিন তার শারীরিক অবস্থা ভালো থাকলে তিনি বাসায় ফিরতে পারবেন বলে চিকিৎসক জানিয়েছেন।

বর্তমানে অপূর্ব চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বলেও জানান ‘বড় ছেলে’খ্যাত এই নির্মাতা।

করোনা আক্রান্ত হলে গত ৪ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় অপূর্বকে। এরপর তার শারীরিক অবস্থা উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়। রক্তে একাধিক ইনফেকশনও ধরা পড়ে।

কিন্তু পরে আবারও জটিলতা দেখা দিলে অপূর্বকে প্লাজমা দেওয়া হয়। এরপর আবার তার অবস্থা খারাপ হয়। তবে বর্তমানে অবস্থা উন্নতির দিকে।

অক্টোবরের শেষদিকে বান্দরবানে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন অপূর্ব। সর্বশেষ শিহাব শাহীন পরিচালিত ‘যদি, কিন্তু…তবুও’র শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা। এই সিনেমার শুটিংয়েই অসুস্থ হয়ে পড়লে তার করোনা টেস্ট করা হয় এবং তা পজিটিভ আসে। বর্তমানে অপূর্বের অসুস্থতার জন্য শুটিংটি বন্ধ আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শারীরিক অবস্থার উন্নতি, চলতি সপ্তাহে বাসায় ফিরতে পারেন অপূর্ব

আপডেট সময় ১০:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০