ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মীর নাছিরের মুক্তি দাবি ফখরুলের

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন রোববার আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মুক্তি দাবি করেছেন।

রোববার (০৮ নভেম্বর) এক বিবৃতিতে অবিলম্বে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের মুক্তি দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘১/১১’র অনৈতিক সরকার দেশকে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা চলাকালে তার আইনজীবীরা আইনগতভাবে মামলা মোকাবিলা করলেও কোনো বক্তব্য আমলে না নিয়ে তার বিরুদ্ধে সরকারি মাস্টারপ্ল্যান অনুযায়ী একতরফা রায় ঘোষণা করা হয়। এই ফরমায়েসি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে মীর নাছিরের বিরুদ্ধে নিন্ম আদালতের দেওয়া সাজা বাতিল করে দেন। কিন্তু ১/১১’র জরুরি অবস্থার অনৈতিক সরকারের ধারাবাহিকতায় বর্তমান প্রতিহিংসাপরায়ণ সরকারও বিএনপি নেতৃবৃন্দকে রাজনীতি ও নির্বাচন থেকে দুরে রাখার অসৎ উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ব্যবহারের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে মীর নাছিরের সাজা বহাল রাখার ব্যবস্থা করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মীর মোহাম্মদ নাছির উদ্দিন রোববার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

তিনি আরও বলেন, ১/১১’র জোর জবরদস্তির সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করলেও পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিভিন্নভাবে অবৈধ পন্থায় সেই মামলাগুলো প্রত্যাহার কিংবা নিস্পত্তি করে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সচল রেখে ফরমায়েসি রায় প্রদানের মাধ্যমে বর্তমান সরকার ১/১১’র সরকারের লক্ষ বাস্তবায়নকেই অনুসরণ করছে, যা সম্পূর্ণরুপে সুষ্ঠু রাজনীতিকে বাধাগ্রস্ত করছে। আওয়ামী লীগ সরকারের দ্বিচারিতা ও ষড়যন্ত্রমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের অপকৌশল ও অপতৎপরতা থেকে দুরে সরে আসার আহ্বান জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মীর নাছিরের মুক্তি দাবি ফখরুলের

আপডেট সময় ০৪:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০