ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

ভোটের পরিবেশ না থাকলেও মাঠ ছাড়বো না: জাহাঙ্গীর

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-১৮ আসনে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই দাবি করে বিএনপি দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য শেষ অথবা প্রথম নেই। আমরা ভোটের মাঠে আছি এবং থাকব। মাঠ ছাড়বো না।’

রবিবার উত্তরা ৯ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর বলেন, ‘ঢাকা-১৮ আসনে ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। তারা (আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থক) বিভিন্ন জায়গায় প্রচার করছে, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় তাদের মাইক বাজছে। আর আমাদের অফিসেও মাইক বাজাতে দিচ্ছে না। গত শুক্রবার আমাদের মাইক ভাঙচুর করেছে। এখানে সুষ্ঠু পরিবেশের কোনো সুযোগই নেই।’

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে জাহাঙ্গীর বলেন, ‘সিইসি নিজেও বলছেন, এখানে (ঢাকা-১৮ আসনে) সবকিছু করতে পারছি না, আমাদের (ইসি) নিজেদেরও বাধ্যবাধকতা আছে। তাদের (কমিশনের) বাধ্যবাধকতা কী? পুলিশ আমাদের সঙ্গে কথা বলে না। বললেও বলে উপরে যান। নির্বাচনী এলাকায় সব ক্ষমতার অধিকারী হলেন সিইসি। সেখানে সিইসি যদি অপারগতা প্রকাশ করেন, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে থাকে? এখানে কোনো অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচনেরও পরিবেশ নেই।’

প্রতিপক্ষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির প্রার্থী বলেন, ‘আপনারা এতদিন ভোট চুরি, ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে আছেন। আপনাদের সামনে জনপ্রিয়তা যাচাইয়ের একটি সুযোগ এসেছে। আমি বিশ্বাস করি আপনারা এই সুযোগটি নেবেন। কারণ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও তো আপনারা ক্ষমতাচ্যুত হবে না। তাই অতীত ভুলে নিজেদের জনপ্রিয়তা কোন পর্যায়ে আছে তা প্রমাণ করতে হলেও আওয়ামী লীগকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

ভোটের পরিবেশ না থাকলেও মাঠ ছাড়বো না: জাহাঙ্গীর

আপডেট সময় ০৪:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০