ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আয়নায় নিজের চেহারাটা দেখুন: ফখরুলকে ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিবের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলেছেন, সৎ ও যোগ্য নেতার অভাব। আমি বলব– আয়না নিজের চেহারাটা দেখুন। এ দেশে দুর্নীতির রাজনীতি প্রাতিষ্ঠানিকীকরণ যারা করেছেন, তারা হলেন বিএনপি। পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন। সেই বিএনপির মুখে সততার রাজনীতির কথা শোভা পায় না।

জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ দেশের ইতিহাসে বঙ্গবন্ধু হচ্ছে সৎ এবং যোগ্য নেতা। বঙ্গবন্ধুর পর অর্থাৎ পঁচাত্তরপরবর্তী সবচেয়ে সৎ এবং যোগ্য নেতা বিশ্বনন্দিত শেখ হাসিনা।

এর আগে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিতেই জাতির জনক ও জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এই দুটি কলঙ্কিত হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে।

এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আইন সম্পাদক নজিবুল্লা হীরু, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আয়নায় নিজের চেহারাটা দেখুন: ফখরুলকে ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০