ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাকঘর ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: জব্বার

আকাশ আইসিটি ডেস্ক :

ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাকঘরের প্রতিটি কর্মকাণ্ড ২০২৩ সালের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। কাউন্টার থেকে পোস্টম্যানের পার্সেল কিংবা চিঠি বিতরণের প্রতিটি স্তর অটোমেশনের আওতায় আনতে না পারলে পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকা যাবে না।

রোববার (০১ নভেম্বর) ঢাকা ডিজিটাল প্ল্যাটফর্মে বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশন আয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন যোগদানকৃত সচিব মো. আফজাল হোসেনকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি জেহসান ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

মন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন এবং ৫জি চালু করার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ডিজিটাল মহাসড়ক নির্মাণের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সভ্যতার সেতুবন্ধন ডাকঘরকেও আমাদের ডিজিটাল করতে হবে।

এ ব্যাপারে ডাক কর্মকর্তাদের নিবেদিতভাবে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকঘরের অবকাঠামো উন্নয়নে গত ১১ বছরে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

ডাকঘরের বিদ্যমান অবকাঠামোসহ বিশাল কর্মী বাহিনীকে ডিজিটাল সৈনিক হিসেবে কাজে লাগাতে তাদের যথাযথ প্রশিক্ষণসহ সম্ভাব্য সব কিছু করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল দক্ষতার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলে ডিজিটাল কাজ করা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাকঘর ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: জব্বার

আপডেট সময় ১১:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০