ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেঁচে থাকলে আবার দেখা হবে : শ্রাবন্তী

আকাশ বিনোদন ডেস্ক : 

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মিডিয়া থেকে দূরে রয়েছেন অনেক দিন। সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তার মা দীর্ঘদিন ধরেই ডায়াবেটিকস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। গত ২০ অক্টোবর রাতে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা।

এর আগে, গত ৯ অক্টোবর মায়ের অসুস্থতার কারণে ঢাকায় আসেন শ্রাবন্তী। সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়। আগামী ৩ নভেম্বর সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে সন্তানদের নিয়ে ঢাকা ছাড়বেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন শ্রাবন্তী। তিনি বলেন, এবারের ঢাকা আসাটা একটু ভিন্ন। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সঙ্গে দেখাও করতে পারিনি। করোনার কারণে এটা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ, নেক্সট ইয়ারে সবকিছু স্বাভাবিক হলে আবার দেশে আসার ইচ্ছা আছে। বেঁচে থাকলে দেখা হবে।

উল্লেখ্য, সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় পাঁচ বছর ধরে বাস করছেন শ্রাবন্তী। এর মধ্যে দু’বার দেশে এসেছেন। তিনি ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে আলোচনায় আসেন। নাট্যাঙ্গনে ছিল শ্রাবন্তীর তুমুল জনপ্রিয়তা। অভিনয় দিয়ে জয় করেছিলেন দর্শকহৃদয়। প্রশংসা এবং দর্শকপ্রিয়তা পেয়েছিল শ্রাবন্তী অভিনীত ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমা দুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বেঁচে থাকলে আবার দেখা হবে : শ্রাবন্তী

আপডেট সময় ১১:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০