ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি এখন খণ্ড-বিখণ্ড : গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:  

শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া বিএনপি ৪২ বছর পরে মানসিকভাবে খণ্ড-বিখণ্ড ও সাংগঠনিকভাবে খণ্ড-বিখণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার নয়া পল্টনে নিজ অফিসে ঢাকা জেলা কৃষক দলের এক প্রতিনিধি সভায় দলের বিভেদের প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, দল আছে, কারও সঙ্গে কারও মিল নাই। আমরা ওপেন মাঠে খেলতে পছন্দ করি না, ঘরোয়া খেলতে পছন্দ করি। এ কারণে গত ১২ বছরে বিএনপি আন্দোলনে সফল হতে পারেনি।

গয়েশ্বর রায় বলেন, বিএনপির অভ্যন্তরে ‘ঘরোয়া খেলা’বন্ধ না হলে সরকার হটানোর আন্দোলনে সফলতা আসবে না। ঘরোয়া খেলা মানে একজন আরেকজনের বিরুদ্ধে লাগা, একজন আরেকজনকে খাটো করা, একজন আরেকজনকে ব্যর্থ করা।

ভেদাভেদ ভুলে পরস্পরের মধ্যে সহযোগিতার মনোভাব বাড়িয়ে সংগঠনকে আন্দোলনমুখী করার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি এখন খণ্ড-বিখণ্ড : গয়েশ্বর

আপডেট সময় ০৭:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০