ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আ.লীগের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী এবং প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়েছে বিএনপি।

বুধবার বেলা ৩টায় নির্বাচন কমিশন সচিবালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকটি। বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃতে বৈঠকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও রফিকুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনী প্রচারে বাধা, পুলিশের অসহযোগিতা এবং আওয়ামী লীগ প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানো হয় দলটির পক্ষ থেকে।

এছাড়া স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগে জানান দলটির নেতারা। বৈঠক শেষে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আ.লীগের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে বিএনপি

আপডেট সময় ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০