ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার, নিখোঁজ কারিশমা

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউডে মাদক মামলায় নতুন করে জাল ফেলতে শুরু করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমার বাড়ি থেকে মাদক উদ্ধার করার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের বাড়ি থেকে ফের মাদক উদ্ধার করে তার বাড়ির দরজায় একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এনসিবির তল্লাশির সময় কারিশমা প্রকাশ কোথায় ছিলেন, সে বিষয়ে জানা যায়নি কিছু। এমনকি, কারিশমার খোঁজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না বলেও খবর। পাশাপাশি তার বাড়ি থেকে কত পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে শিগগিরই এনসিবির তরফে মুখ খোলা হবে বলে জানা গেছ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। ‘জেলেবি’ অভিনেত্রীর গ্রেফতারির পর উঠে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুলপ্রীত সিং ও শ্রদ্ধা কাপুরদের নাম। এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা, সারা, শ্রদ্ধারা দাবি করেন, তারা মাদক সেবন করেননি কখনও। সিগারেটের নামকরণ তারা বিভিন্নভাবে করতেন। ‘ডুব’, ‘ডুবিস’সহ একাধিক নামে সিগারেটের কথাই তারা আলোচনা করতেন বলে দাবি করেন অভিনেত্রীরা।

প্রসঙ্গত ২০১৭ সালে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কারিশমা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে মুম্বাইয়ের একটি পাবে হাজির হওয়ার আগে ‘মাল’, ‘হ্যাশ’ নামে বিভিন্ন শব্দ ব্যবহার করে ম্যানেজারের সঙ্গে কথা বলেন দীপিকা। যদিও অভিনেত্রী পালটা দাবি করেন, এসব বলতে তিনি ও কারিশমা সিগারেটের কথাই বুঝিয়েছেন। কোনও মাদক নয়, ছোট-বড় সিগারেটকেই তারা ‘মাল’, ‘হ্যাশ’ বলে সম্বোধন করেন বলে দাবি করেন দীপিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার, নিখোঁজ কারিশমা

আপডেট সময় ০৯:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০