ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় অভিনেত্রীর ওপর হামলা

আকাশ বিনোদন ডেস্ক :  

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক দক্ষিণী অভিনেত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার মুম্বাইয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওই অভিনেত্রীর নাম মালভি মালহোত্রা। সোমবার রাতে ভরসোভা এলাকার একটি ক্যাফে থেকে বের হচ্ছিলেন মালভি মালহোত্রা। ওই সময় রাস্তায় আটকে একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায় অভিনেত্রীর সামনে। গাড়ি থেকে নেমে আসা ব্যক্তির সঙ্গে কথা বলতে না চাইলে অভিনেত্রীর উপর ছুরি নিয়ে হামলে পড়েন করেন যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তি। এরপরই তাকে পরপর আঘাত করা হয়। এ ঘটনায় ক্ষতবিক্ষত হয় অভিনেত্রীর শরীর।

জানা গেছে, মালভি মালহোত্রার সঙ্গে যোগেশকুমার মহীপাল সিংয়ের পরিচয় হয় বছরখানেক আগে। তারপর থেকে দুজনে কথা বলতে শুরু করেন। পরিচয়ের পর মালভিকে বিয়ের প্রস্তাব দেন যোগেশকুমার। যা ফিরিয়ে দেন অভিনেত্রী। এরপর থেকেই দুজনের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। অভিনেত্রীর দাবি, মহীপাল সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠলেও তিনি কিছুতেই ওই ব্যক্তিকে বিয়ে করতে রাজি হননি।

ওইদিন রাতে ক্যাফে থেকে বের হতেই মালভির সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ায়। প্রকাশ্য রাস্তায় মালভিকে বিয়ের প্রস্তাব দিলে মহীপালের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন অভিনেত্রী। এরপরই মালভির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। ওই ঘটনার পরপরই মালভিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই যোগেশকুমার মহীপাল সিং নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় অভিনেত্রীর ওপর হামলা

আপডেট সময় ০৯:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০