ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর বসে থাকলে হবে না: আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক:  

এ সরকারকে আর সময় দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, জনগণ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখতে চায়।

কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ভোট ডাকাতির কারণে। এ ভোট ডাকাতির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর বসে থাকলে হবে না।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত এক আলোচনা সভায় মোবাইলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আজকে বাংলাদেশের মানুষ সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে মুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ আজকের ধর্ষণ থেকে মুক্ত হতে চাচ্ছে, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হতে চাচ্ছে, আইনের শাসন ফিরে পেতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনে রক্ষার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে। বাংলাদেশ আজকে দুর্বৃত্তদের দেশ, ধর্ষণকারীদের দেশ হিসেবে পরিচিত হয়েছে। এসব থেকে মুক্ত হতে হলে যে ভোট ডাকাতি চলছে এটা আমাদের বন্ধ করতে হবে। এখন সময় এসেছে। আর ভোট ডাকাতি করতে দেওয়া যাবে না।

এলডিপির একাংশের সভাপ‌তি আব্দুল ক‌রিম আব্বা‌সির সভাপ‌তি‌ত্বে ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বিভাগীয় সম্পাদক হালিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

আর বসে থাকলে হবে না: আমির খসরু

আপডেট সময় ০৪:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০