ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

ইসি কার্যালয় ঘেরাওয়ের হুমকি বিএনপি প্রার্থী জাহাঙ্গীরের

আকাশ জাতীয় ডেস্ক:  

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘আপনারা একচোখা হবেন না। আমরা যেখানে প্রোগ্রাম দেয় প্রশাসনকে জানিয়ে দিই। আওয়ামী লীগ এখানে প্রোগ্রাম দেয়। নির্বাচন কমিশন তালবাহানা করলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব।’ ‘সরকারের রক্তচক্ষু’ উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে বিজয় নিয়ে ঘরে ফিরবে বলেও জানান তিনি।

সোমবার উত্তরার ১০ ও ১১নং সেক্টরে গণসংযোগ শেষে বাংলাদেশ মেডিকেল এর পাশে তিনি এই হুঁশিয়ারি দেন।

এস এম জাহাঙ্গীর বলেন, ‘৫০নং ওয়ার্ডে আমাদের পূর্বনির্ধারিত গণসংযোগ ছিল। আওয়ামী লীগের লোকজন সেখানে ধানের শীষের নেতাকর্মীদের ওপর হামলা করছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি একটা কথা বলতে চাই, হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের নেতা-কর্মীদের জনগণকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।’

বিএনপি প্রার্থী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা মাঠে আছি, মাঠে থাকবো। জয় নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। জনগণের শুরুর দিকে আওয়ামী লীগ ভয় পেয়েছে। আমি বলতে চাই, ভয় পেলে আপনারা ঘরে থাকুন। আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। আমরা সকল রক্তচক্ষু উপেক্ষা করে ১২ নভেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো। জয় নিয়ে ফিরবো। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, ভোটের লড়াই চলছে চলবে।’

এ সময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই’ এসব স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

বিএনপি প্রার্থীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন আলম, হায়দার আলী লেলিন, ঢাকা মহানগর বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজু, মহিলা দলের পিয়ারা মোস্তফা, যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসি কার্যালয় ঘেরাওয়ের হুমকি বিএনপি প্রার্থী জাহাঙ্গীরের

আপডেট সময় ১২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০