ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

বিএনপি দেশ ও জনগন নিয়ে ভাবে না: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপি ও তাদের সঙ্গী দলগুলো দেশ নিয়েও ভাবে না, জনগণ নিয়েও ভাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

তিনি বলেন, বিএনপি এবং বিএনপির সঙ্গী দলগুলো এখন স্ব-বিরোধী অভিযোগ করছেন।

কোনো ইস্যু থাক বা না থাক সরকারের বিরুদ্ধে অভিযোগ করাই এখন তাদের রাজনৈতিক মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তারা দেশ নিয়েও ভাবে না, জনগণ নিয়েও ভাবে না।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জনগণের আস্থা ফিরে পাওয়া যাবে না। তারা প্রতিদিন কথা বলছেন, মিডিয়ায় প্রকাশ হচ্ছে, তারপরও বলছেন স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না। এসব অভিযোগ একদম স্ববিরোধী আর মিথ্যাচার ছাড়া কিছুই নয়।

সরকারের বিরুদ্ধাচরণ করাই একজন রাজনৈতিক ব্যক্তির কর্ম হওয়া উচিত না। বিএনপির উচিত এখান থেকে সরে এসে জনগণের জন্য কথা বলা। ভুলত্রুটির পাশাপাশি সরকারের উন্নয়ন অগ্রগতি নিয়েও তাদের কথা বলা উচিত। বিরুদ্ধাচরণের নামে এসব মিথ্যাচার দেশের ভাবমূর্তি নষ্ট করে, যোগ করেন হানিফ।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মাহাববুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকাসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

বিএনপি দেশ ও জনগন নিয়ে ভাবে না: হানিফ

আপডেট সময় ১০:৫৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০