ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

রাতে হামলা করে ভয় দেখানো যাবে না: ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির ঢাকা মহানগর উত্তরের এক নেতার বাসায় অজ্ঞাত ব্যক্তিদের হামলার নিন্দা জানিয়ে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘রাতের বেলা কেন? দিনের বেলা আসেন। দেখিয়ে দেবো কার কত শক্তি। রাতের বেলা কাপুরুষের মতো হামলা করে ভয় দেখানো যাবে না।’

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে রবিবার বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রচারণার শুরু থেকে জাহাঙ্গীরের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন ইশরাক হোসেন।

এস এম জাহাঙ্গীরের সঙ্গে ঢাকা-১৮ আসনের কামারপাড়ার রানাভোলায় মহানগর উত্তর বিএনপির সহসাধারণ সম্পাদক মোস্তফা জামানের বাড়িতে যান ইশরাক হোসেন। শনিবার রাতে মোস্তফা জামানের বাসায় দুষ্কৃতকারীরা হামলা করে বলে অভিযোগ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তৃতীয় দিনের মতো ধানের শীষের পক্ষে উত্তরখান আটিপাড়া বাজার থেকে গণসংযোগ শুরু করেন এস এম জাহাঙ্গীর। এদিন সকালে মোস্তফা জামানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, রাত একটার দিকে একদল যুবক মোটরসাইকেল থেকে নেমে ওই বাড়ি লক্ষ্য করে ডিম, ইটপাটকেল, মূল ফটকে কাঠ ছুড়ে মারছে। মোস্তফা জামান ওই বাড়িতে বসবাস না করলেও তার মা থাকেন বলে জানান তুরাগ থানা বিএনপির সভাপতি আমান উল্লাহ।

সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের কোনও নেতাকর্মীর ওপর হামলা চালানো হলে, প্রয়োজনে পাল্টা হামলা হবে। আমরা শান্তিপূর্ণ থাকতে চাই। অশান্তি ডেকে আনবেন না, সেটি কারও জন্যই মঙ্গল হবে না।’

এরপর অনুসারী-নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেলাল মার্কেট, চামুরখান, মৈনারটেক, মাস্টার বাড়ি, আটিপাড়া হয়ে রাজবাড়িতে গণসংযোগ করেন জাহাঙ্গীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে হামলা করে ভয় দেখানো যাবে না: ইশরাক

আপডেট সময় ০৫:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০