ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এবার করোনায় আক্রান্ত হয়েছে মাশরাফি বিন মর্তুজার কন্যা হুমায়রা মর্তুজা এবং ছেলে সাহেল মর্তুজা। মাশরাফির পরিবারের একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এরপর তার স্ত্রী, ছোট ভাই এবং বাবা-মা করোনায় আক্রান্ত হন। তবে, সকলে সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় আক্রান্ত হলেও হুমায়রা ও সাহেল ভালো আছে। তারা দুজনেই হোম কোয়ারেন্টাইনে আছে। শুরুতে তাদের শরীরে জ্বর থাকলেও বর্তমানে করোনার কোনো উপসর্গ নেই।

আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে মিরপুরে বিসিবি প্রেসিডেন্ট কাপ চললেও মাশরাফি এই টুর্নামেন্টে খেলছেন না। তবে, আগামী নভেম্বরে ক্রিকেট মাঠে ফিরতে পারেন। মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলেন। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার মাধ্যমে ওয়ানডে ক্রিকেট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। তবে, তিনি অবসরের ঘোষণা দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

আপডেট সময় ০৮:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০