ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান

আলুর দাম বেধে দেওয়া সরকারের ভুল সিদ্ধান্ত : জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আলুর দাম বেধে দেওয়া সরকারের ভুল সিদ্ধান্ত। বাজার সরকারের নির্দেশে চলে না। মুক্ত বাজার অর্থনীতিতে সরবরাহ ও ক্রেতার সামঞ্জস্য ঠিক থাকলে বাজার স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে চলে আসবে।

পাঁচদিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে বুধবার দুপুরে রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় গরিব মানুষদের জন্য সরকার টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। তবে সেটি অতিরিক্ত হলে মুক্ত বাজার অর্থনীতিতে সুফল বয়ে আনবে না।

জাপা চেয়ারম্যান বলেন, যে কেউ ইচ্ছে করলেই মার্কেটে কারসাজি করে দ্রব্যমূল্যে দাম বাড়াতে পারে না। বাজার এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। অন্যকারো হাতে চলে গেছে। তারা সংঘবদ্ধ হয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা লুটছে।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৩ সদর আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলুর দাম বেধে দেওয়া সরকারের ভুল সিদ্ধান্ত : জিএম কাদের

আপডেট সময় ০৯:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০