ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর এখন বিশ্রাম প্রয়োজন: ডা. জাফরুল্লাহ চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক: 

আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবিত দেখতে চাই, সুস্থ দেখতে চাই, তাহলে তার এখন বিশ্রাম প্রয়োজন বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন ডা. জাফরুল্লাহ।

এ সময় তিনি আরও বলেন, বিশ্রামেরও একটা পদ্ধতি আছে, তা হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় তার নাম লিখিয়ে বিশ্রামে যেতে হবে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের দেশে প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন বিপদগ্রস্ত। মাফিয়ারা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সব জায়গায় অনাচার শুরু হয়েছে। এই মাফিয়া ছড়াতে ছড়াতে একদিন নিজের ঘরে আগুন দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমি ওনাকে সবসময় প্রশংসা করি। উনিও হয়তো এর থেকে রেহাই পাবেন না, যদি না তিনি এখনই এই মাফিয়াদের বিরুদ্ধে কোনো কিছু না করেন।

তিনি বলেন, মান্নার ওপর ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে। প্রধানমন্ত্রীর তো অনেক গোয়েন্দা বাহিনী, তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে বলেছে। গোয়েন্দা বাহিনীরা প্রধানমন্ত্রী যেটা শুনতে চান তারা সেটা শোনায়। তবে আমি বলবো, এই গোয়েন্দা বাহিনী তার বিপদ ডেকে আনবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আজ আমার দেশের একটা মানুষও বিশ্বাস করে না, দেশে আইন-কানুন বলে কোনও কিছু আছে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে কারোই জীবনের নিরাপত্তা নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীর এখন বিশ্রাম প্রয়োজন: ডা. জাফরুল্লাহ চৌধুরী

আপডেট সময় ০৫:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০