ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম

সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে: রব

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা এডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৩৫ জন আহত এবং খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল গুলো চালুর দাবিতে রাজপথ অবরোধকালে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ২০ জন আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

মঙ্গলবার এক বিবৃতির মাধ্যেমে এ নিন্দা জানান দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে। আন্দোলন সংগ্রামের ন্যায়সঙ্গত অধিকারকে স্তব্ধ করার খেসারত সরকারকেই দিতে হবে। ভিন্নমত-পথকে নিধন করা, উচ্ছেদ করা ও কর্তন করার পরিণতি ভয়াবহ হতে বাধ্য। বেআইনিভাবে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে হত্যা নির্যাতন সংঘঠিত করে, জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে দীর্ঘদিন ক্ষমতার মসনদ ধরে রাখা যায় না। বিদ্যমান সরকারকে অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

বিবৃতিতে সভা-সমাবেশ ও ন্যায় সঙ্গত আন্দোলন-সংগ্রামে সকল ধরনের হামলা মামলা বন্ধ ও পাটকল শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে: রব

আপডেট সময় ০৫:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০