ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম

প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাপা: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টি (জাপা) প্রতিটি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করবে।

কারণ নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমূল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় বনানী কার্যালয় কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা আছে। একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায় না। তাই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি।

নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সাবেক চেয়ারম্যানের উন্নয়ন ও সুশাসনই জাপার রাজনীতির ভিত্তি। তাই হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি তরুণ সমাজের সামনে তুলে ধরে সংগঠিত করতে হবে। কারণ, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পেশাজীবী সমাজ আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম দফতর মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের প্রচার সম্পাদক আতাউল্লাহ আরিফ। পেশাজীবী নেতা শাহাদৎ হোসেন, ডা. জাফর, ডা. ফাহিম, ডা. আফজাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাপা: জিএম কাদের

আপডেট সময় ০৫:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০