ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

সরকার পতনের দাবিতে রাস্তায় নামতে হবে: শাহজাহান

আকাশ জাতীয় ডেস্ক: 

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, এই সরকারের কাছে কোনো দাবি জানিয়ে লাভ হবে না। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পতনের আন্দোলন করি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে বিএনপি আয়োজিত প্রতিবাদ মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, দুশাসন থেকে মুক্তি পেতে শেখ হাসিনার পদত্যাগের আওয়াজ তুলতে হবে। আজকের এই ভোট থেকে শিক্ষা নিয়ে রাস্তায় নেমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবো।

তিনি বলেন, যে আসনে সালাহউদ্দিন আহমেদ বার বার নির্বাচিত হয়েছেন, সেখানে তিনি তিন হাজার ভোট পেয়েছেন এটা বিশ্বাসযোগ্য নয়। এই প্রহসনের নির্বাচন আমরা মানি না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে।

যাত্রাবাড়ী থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৫ এ ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

এর আগে মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় আইডিয়াল স্কুলের সামনে। তারা নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার পতনের দাবিতে রাস্তায় নামতে হবে: শাহজাহান

আপডেট সময় ০৫:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০