ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম

নারীর প্রতি সহিংস প্রবণতা ইউরোপজুড়েও ঊর্ধ্বমুখী: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি।

কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি। সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে। গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছেন, ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।

‘বাংলাদেশ সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে। ’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার জন্য সবাইকে আহ্বান জানান।

তিনি বলেন, কিন্তু বিএনপি এসব থেকে কখনো মধ্যবর্তী, কখনো ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে। বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না, তাই সরকারের পদত্যাগ চাওয়া মামার বাড়ির আবদার।

‘উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায়, যা বিএনপির পুরনো অপকৌশল। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

নারীর প্রতি সহিংস প্রবণতা ইউরোপজুড়েও ঊর্ধ্বমুখী: কাদের

আপডেট সময় ০৪:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০