ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান

‘বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি অবান্তর’

আকাশ জাতীয় ডেস্ক:  

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি অবান্তর। কারণ, দেশে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক সংকট নেই।

রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ানে আব্দুর রাফেত বিশ্বাস কলেজের নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা রয়েছে। সেই সমস্যা হচ্ছে, সংঘবদ্ধ ধর্ষক বাহিনী, সংঘবদ্ধ লুটপাট বাহিনী, সংঘবদ্ধ বাজার সিন্ডিকেট। এই বাজার সিন্ডিকেটকে দমন করার জন্যে স্থায়ী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলাসহ সামাজিক সচেতনতা গড়ে তোলা দরকার। ধর্ষক বাহিনী দমন করার জন্যে যেমন আইন প্রয়োগ করা দরকার, তেমনি এই আইনকে কার্যকরী করার জন্যে দক্ষতাও অর্জন করা দরকার। এখানে আইন তৈরির সাথে সাথে প্রশাসন এবং পুলিশ বাহিনীকে দক্ষতার সাথে তদন্ত শেষ করে অপরাধীকে চিহ্নিত করে বিচারকার্য সম্পন্ন করে শাস্তি দিতে হবে। সেই সাথে এ মুহূর্তে দেশের অর্থনীতির জন্যে, সমাজের জন্যে আমাদের বাজার সিন্ডিকেট, ধর্ষক বাহিনী ও লুটপাট বাহিনীকে দমন করার জন্য দরকার নজরদারি।

কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী ভূমি কমিশনার রকিবুল হাসান, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও জাসদের কেন্দীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি অবান্তর’

আপডেট সময় ০৭:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০