ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দারুণ জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ব্যবধানটা আরও বড় হতে পারতো। শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া নিমকে চেপে ধরেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবিরত আক্রমণ করে যাচ্ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। নিমের গোলরক্ষক বাতিস্ত রেনেত প্রাচীর হয়ে দাঁড়িয়ে পিএসজির দারুণ কিছু আক্রমণ ফিরিয়েছেন। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। বড় জয় তুলে নিয়েছে পিএসজি।

লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার নিমের মাঠে দাপুটে ফুটবলই খেলেছে পিএসজি। প্রাণ ভোমরা নেইমার না থাকলেও সেটা অনুভূত হয়নি। নিমকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। জোড়া গোল কেরছেন কিলিয়ান এমবাপ্পে। একটি করে গোল দিয়েছেন আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি ও পাবলো সারাবিয়া।

শুক্রবার রাতে নিমের মাঠে অনুপস্থিত ছিলেন পিএসজির নিয়মিত একাদশের অনেকেই। আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা শেষ। এদিকে সামনে আছে চ্যাম্পিয়নস লিগ ও লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই মূল একাদশের নেইমার, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দিদের ছাড়াই একাদশ সাজান পিএসজি কোচ টমাস টুখেল। কিন্তু মাঠে তাদের অভাব বুঝতেই দেননি এমবাপ্পেরা।

অবশ্য ম্যাচের শুরুটা ছিল হতাশার। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। পরের মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার লোইক।

পরপর দুই ধাক্কা সামলে ৩২ মিনিটে এগিয়ে যায় পিএসজি। রাফিনিয়ার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল ঠিকানায় পাঠান এমবাপ্পে।

পরের গোল আসে ম্যাচের ৭৮ মিনিটে। সারাবিয়ার হেডে বাড়ানো বল হেডেই লক্ষ্যে পাঠান ফ্লোরেন্সি।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলেও অবদান ছিল সারাবিয়ার। স্প্যানিশ এই মিডফিল্ডারের বাড়ানো বল ধরে ডান পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন ফ্রান্স তারকা।

পাঁচ মিনিট বাদে গোলদাতার তালিকায় নিজের নাম লেখান সারাবিয়া। কলিন দাগবার পাস পেয়ে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন তিনি। এতে নিশ্চিত হয় পিএসজির বড় জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দারুণ জয়

আপডেট সময় ০৯:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০