ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

মৃত্যুদণ্ড কি ধর্ষণ কমাবে, প্রশ্ন খন্দকার মোশাররফের

আকাশ জাতীয় ডেস্ক:  

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার মাধ্যমে জনগণকে ‘আইওয়াশ’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, মৃত্যুদণ্ড কি ধর্ষণ কমাবে, না এটা কখনও হতে পারে না।

যেখানে সরকার অনৈতিক সেখানে অনৈতিক কাজের জন্য কোনো শাস্তির মাধ্যমেই ন্যায় ফিরে আসবে না।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদের এ মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়।

ড. মোশাররফ বলেন, আজ দেশের ঘাড়ে একটি অবৈধ সরকার বসে আছে। যাদের হাতে বার বার গণতন্ত্র হত্যার শিকার হয়েছে। এখন তারা ধর্ষণের খেলায় নেমেছে। এ সরকারের অস্ত্র গুম-খুন-নির্যাতন-ধর্ষণ-লুটপাট। এর বিরুদ্ধে যখন জনগণ জেগে উঠেছে তখনই জনগণককে আইওয়াশ করতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। যেখানে ন্যায়বিচার নেই, সেখানে কীভাবে ন্যায়বিচার জনগণ পাবে?

তিনি বলেন, আমাদের নেত্রীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলো, সেখানে সরকারের মুখে ন্যায়বিচারের কথা মানায় না। সব জায়গাতে ক্যাসিনো নিয়ে মেতেছিল দলীয় ক্যাডাররা, জুয়ার আড্ডা হতো, ধর্ষণ তো আগে থেকেই ছিল। তারা ক্ষমতায় থাকলে গুম-খুন শেষ হবে না। সময় এসেছে প্রতিরোধের, আসুন এই ধর্ষকদের প্রতিরোধ করে এ দেশে আবারও গণতন্ত্রকে ফিরিয়ে আনি, বাংলাদেশকে রক্ষা করি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় নেতা নিলুফার মনি, হেলেন জেরিন খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

মৃত্যুদণ্ড কি ধর্ষণ কমাবে, প্রশ্ন খন্দকার মোশাররফের

আপডেট সময় ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০