ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

থালায় ভাত কমেছে, আলু ভর্তাও জুটছে না: মেনন

আকাশ জাতীয় ডেস্ক: 

‘চাল ও আলুর দাম সমানে-সমান, মানুষ এবার যাবে কোথায়’ এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন।

একইসঙ্গে তিনি বলেন, চালের দাম চড়া হওয়ায় মানুষের থালায় ভাত কমেছে, এখন আলু ভর্তাও জুটছে না।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশের কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা রাশেদ খান মেনন বলেন, বিএনপির সাইফুর রহমান চালের দাম বেড়ে যাওয়ায় ভাতের বদলে ‘কপি’ খেতে বলেছিলেন, এক-এগারোর সময় জেনারেল মঈনুদ্দিন আলু খেতে বলেছিলেন, বর্তমানে কপির দাম মানুষের নাগালের বাইরে, চাল আর আলুর দাম সমানে-সমান। মানুষ ভাতের বদলে কপি-আলু খাবে তারও উপায় নেই।

তিনি আরও বলেন, চালের দামের ঊর্ধ্বগতির কারণে থালায় ভাতের পরিমাণ যেমন কমেছে, তেমনি আলু ভর্তা দিয়ে পেট ভরানোরও উপায় নেই। বাজার সিন্ডিকেট এতোই প্রবল যে সরকার চালের দাম, আলুর দাম বেঁধে দিলেও তাতে থোরাই কেয়ার করছে তারা। এ অবস্থায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই।

সরকারকে মজুদবিরোধী আইন, ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দেন তিনি।

সভায় কৃষি ফার্ম শ্রমিকদের দাবি মেনে নিয়ে বেতন বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান মেনন।

কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সম্পাদক মামুন হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী

থালায় ভাত কমেছে, আলু ভর্তাও জুটছে না: মেনন

আপডেট সময় ০৫:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০