ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা’:ডিএমপি কমিশনার শাহবাগ থানায় ছাত্রশিবির-ছাত্রদল উত্তেজনা সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০ শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সংগীতশিল্পী পুতুলকে ধর্ষণের হুমকি

আকাশ বিনোদন ডেস্ক : 

সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি দিয়েছেন এক তরুণ। প্রকাশ্যে ফেসবুকে করা ওই তরুণের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন গায়িকা।

কিন্তু কোনো রকম আইনি পদক্ষেপ নেয়ার আগেই ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা প্রদান করেন। ফলে ক্ষমা চাওয়ায় আইনি পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকেন পুতুল।

বিষয়টি নিয়ে পুতুল ফেসবুকে লেখেন, ‘ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য। তার ভাষ্যমতে, তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছে! ঘটনা সত্যি হোক বা মিথ্যা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তটি স্থগিত করেছি। তা না হলে মামলার যাঁতাকলে তার বেঁচে থাকা দায় হতো এবং সেটাই হওয়া উচিত।’

এদিকে ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করার পর ফের ‘ক্ষমা চাওয়া’র ভিডিওটি সরিয়ে ফেলে ধর্ষণের হুমকি দেওয়া তরুণ। এতে পুতুল মনে করছেন, ছেলেটি চালাকি করছে। তিনি মঙ্গলবার সকালে ফেসবুকে লিখেছেন, ‘ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিল মনে হচ্ছে। তাই শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা নিচ্ছি!’

এ বিষয়ে পুতুল গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় থানায় গিয়ে সাধারণ ডায়েরি করবেন তিনি। এরপর মামলা করার কথাও ভাবছেন। শুধু তারকা নয়, সবাইকে এই ব্যাপারগুলো সামনে আনতে হবে। হুমকি পেয়ে, হেনস্তা হয়ে চুপ করে বসে থাকার কারণে এই ধরনের পুরুষদের সাহস বেড়ে গেছে। ফেসবুকে যারা এমন করে থাকেন, তাদের নাম, পরিচয়, অ্যাকাউন্ট লিংকসহ প্রকাশ করে দিতে হবে। এভাবে সচেতনতা বাড়াতে পারলে এই ধরনের অপরাধ কমতে বাধ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

পাটকাঠি থেকে মিলবে টেকসই গ্রাফিন, প্রযুক্তিতে নতুন সম্ভাবনা

সংগীতশিল্পী পুতুলকে ধর্ষণের হুমকি

আপডেট সময় ০১:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০