ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

নিবিড় পর্যবেক্ষণে রিজভী, অবস্থা ক্রিটিক্যাল

আকাশ জাতীয় ডেস্ক: 

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থা ক্রিটিক্যাল। মঙ্গলবার বিকালে দলের ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সাবেক নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি সেখানে ডাক্তার ডা. আ প ম সোহরাবুজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন।

বিকালে তাকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন। রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও কথা বলেন মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

নিবিড় পর্যবেক্ষণে রিজভী, অবস্থা ক্রিটিক্যাল

আপডেট সময় ১০:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০