ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শারীরিক সম্পর্কের ভিডিও করে প্রতারণা, গ্রেপ্তার ৬

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরের মণিরামপুরে দুজন নারী-পুরুষের শারীরিক সম্পর্কের সময় গোপনে ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন, মণিরামপুর পৌর এলাকার বেগমপুরের মোস্তফা কামাল মোস্ত(৩৫), ফয়সাল হোসেন(২২) ও আব্দুল আলী শেখ(৩০), কামালপুর গ্রামের আসাদুল গাজী(২৬) ও সাকিব হোসেন(২২) এবং দুর্গাপুর গ্রামের নাজমা খাতুন (৪০)।

মামলার বাদী ভুক্তভোগী নারী তিন সন্তানের মা। তার স্বামী ইজিবাইক চালক।

ভুক্তভোগী নারী ও পুলিশ জানায়, আসামি সাকিব মণিরামপুর বাজারের তরকারি বিক্রেতা। গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ বাজার করতে গেলে পূর্বসম্পর্কের সূত্রে সাকিব তাকে ডেকে তাহেরপুর এলাকায় নাজমা নামে এক নারীর ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে সাকিবের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হন তিনি। কিন্তু নাজমার যোগসাজশে ঘটনাটি কৌশলে মোবাইলে ভিডিও করেন আসামি মোস্ত, ফয়সাল, আসাদুল ও আলী।

পরে সেই ভিডিও পুঁজি করে রবিবার দিনভর গৃহবধূকে ব্লাকমেইল করেন আসামিরা। একপর্যায়ে তারা ভিডিওটি গৃহবধূর এক দেবরের মোবাইলে সরবরাহ করেন। এরপর ওই গৃহবধূ ও তার স্বামী ভিডিওর বিষয়টি জানতে পারেন।

রবিবার রাতেই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলে। সমাধান না হওয়ায় সোমবার দুপুরে গৃহবধূ থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পুলিশ দ্রুত তৎপর হয়ে অভিযুক্ত সবাইকে আটক করে। দিনভর ঘটনার রহস্য উদঘাটনে কাজ করে পুলিশ। পরে সোমবার দিবাগত রাতে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন গৃহবধূ। সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শারীরিক সম্পর্কের ভিডিও করে প্রতারণা, গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৯:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০