ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

ফখরুলের বাসায় ডিম ছোড়া আরও ৫ নেতা বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে ডিম ছুড়ে প্রতিবাদ করার অপরাধে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আরও পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মহানগর উত্তর বিএনপির ১২ নেতাকে বহিষ্কার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দিনগত রাতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান ও ছাত্রদল মহানগর উত্তরের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ খান ইকরাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. শরীফ হোসেন ও একই থানার যুগ্ম-আহ্বায়ক কাজী ইমরান।

এদিকে, ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ খান থানা ছাত্রদল নেতা মো. হারুনুর রশীদ বাবু, আব্দুল আজিজ ও বিমানবন্দন থানা ছাত্রদল নেতা শাকিল আহমেদকে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ হতে সাময়িক বহিষ্কার করা হলো।

১০ অক্টোবর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মহাসচিবের বাসা লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়েন। তারা যুবদল নেতা এসএম জাহাঙ্গীরকে ঢাকা-১৮ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানান।

ওইদিন রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর পেছনে সরকারের মদদ রয়েছে বলে অভিযোগ করা হয়।

আগের দিন ৯ অক্টোবর বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে ঢাকা-১৮ আসনে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। মূলত তারপর থেকেই ঢাকা-১৮ আসনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ওই আসনে দল থেকে আরও ৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রার্থীদের মনোনয়ন দেওয়ার আগে ১২ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হয়। ওইদিন এসএম জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সাতপ্রার্থী দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়ে এ ঘটনার জন্য জাহাঙ্গীরকে দায়ী করে তাকে মনোনয়ন না দেওয়ার আবেদন করেন। কিন্তু হঠাৎ করে জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার পর নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারই বহিঃপ্রকাশ ঘটে মহাসচিবের বাসায় ডিম ছোড়ার মধ্যে দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

ফখরুলের বাসায় ডিম ছোড়া আরও ৫ নেতা বহিষ্কার

আপডেট সময় ১২:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০