ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা

আকাশ জাতীয় ডেস্ক: 

‘ভিসা গাইড সেন্টার’। রাজধানীর মিরপুর শাহআলী মার্কেটে নবম তলায় এর অফিস। এটি শুধু ভিসা পরামর্শক প্রতিষ্ঠান। কিন্তু অনুমোদন না নিয়ে বিদেশ যেতে ইচ্ছুক এমন মানুষকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চটকদার বিজ্ঞাপন প্রচার করত প্রতিষ্ঠানটি। এরপর জাপান-কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলত। আর এভাবে গত দুই বছরে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছে এই প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির রিক্রুটমেন্ট লাইসেন্স নেই। বিদেশি কোম্পানিতে কাজের জন্য ডিমান্ড লেটারও নেই। বিদেশে লোক পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদনও নেই।

এরপরও চলতি বছরই প্রায় আড়াই হাজার লোকের কাছ থেকে কয়েক ধাপে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, বিদেশ যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষার নামেও জনপ্রতি ১০ হাজার টাকা করে নিয়েছে ‘ভিসা গাইড সেন্টার’।
প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের জীবননাশেরও হুমকি দিত প্রতিষ্ঠানটির লোকজন।

কিন্তু অবশেষে বেশ কয়েকজন ভুক্তভোগীর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (১২ অক্টোবর) ভিসা গাইড সেন্টারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি, পরামর্শক, কাউন্সিলর এবং আইটি স্পেশালিস্টকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি গণমাধ্যমকে প্রতিষ্ঠানটির উল্লিখিত প্রতারণার কথা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাসে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা

আপডেট সময় ১০:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০