ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুগল গুবলেট পাকিয়ে আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী বানিয়ে দিল!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

একটি ঘটনায় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ভক্তরা মাথা চুলকাচ্ছেন। কেননা বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল জানাচ্ছে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের স্ত্রী এই তারকা অভিনেত্রী!

তবে মজার ব্যাপার বাস্তবে এখনও বিয়েই করেননি রশিদ খান।

আর ২০১৭ সালে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন আনুশকা। কিন্তু গুগলে `রশিদ খানের স্ত্রী’ লিখে সার্চ দিলেই আনুশকা শর্মার নাম চলে আসে।

আসলে ঝামেলাটা হয়েছে গুগলের নিজস্ব কার্যক্রমের কারণেই। কিছুদিন আগে ইন্সটাগ্রামে প্রশ্ন-উত্তর পর্বে রশিদ খানের কাছে জানতে চাওয়া হয়েছিল বলিউডে তার প্রিয় অভিনেত্রী কে। উত্তরে তিনি আনুশকা শর্মা ও প্রীতি জিনতার নাম বলেন।

এরপরেই রশিদের ভক্তরা গুগলে রশিদ খান ও আনুশকা শর্মা নিয়ে সার্চ শুরু করে। এছাড়া একটি ওয়েবসাইট এই দুজনকে নিয়ে চটকদার একটি নিউজ করে। ফলে গুগল সার্চ ইঞ্জিনের স্বয়ংক্রিয় সিস্টেমের প্রাথমিক চাহিদার সবগুলোই পূরণ করছে ওই ওয়েবসাইট। তাই সেই ওয়েবসাইটটাই সবার আগে চলে এসেছে এবং উত্তর হিসেবে আনুশকা শর্মার নাম জানাচ্ছে।

যেমনটি ঘটেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। গুগলে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে সেখানে ছবির অপশনে ট্রাম্পের ছবি দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গুগল গুবলেট পাকিয়ে আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী বানিয়ে দিল!

আপডেট সময় ০৮:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০