ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বিচারহীনতার কারণেই অপরাধ বাড়ছে: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক: 

বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আইনের সঠিক প্রয়োগ না থাকলে ধর্ষকদের অপকর্ম বন্ধ হবে না বলেও জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস মহানগরের উদ্যোগে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ধর্ষণের অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে কি কাল থেকে এই অপকর্ম বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। আইন কাগজের মধ্যে থাকলে চলবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। প্রশাসনকে জনগণের পক্ষে আইনের দৃষ্টিতে জনগণকে সুরক্ষা দিতে হবে, জনগণের পাশে থাকতে হবে। অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতির কারণেই কিন্তু আজ একের পর এক অপরাধ বাড়ছে।

তিনি বলেন, ক্রিমিনাল কোডে লেখা আছে-কতটুকু অপরাধের জন্য কতটুকু শাস্তি। আইনের শাসন থাকলে কিন্তু আমরা সেই ক্রিমিনাল কোড প্রয়োগ করতে পারি। আইনের শাসন নেই বলেই প্রশাসনের জবাবদিহিতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই।

বিচার বিভাগ স্বাধীন সংবাদপত্রের মতো কিন্তু বিচারকরা স্বাধীন না। এসকে সিনহা প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে কীভাবে দেশ ছেড়ে যেতে হলো।

জাসাস মহানগরের আহ্বায়ক মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জাসাসের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক মামুন আহমেদ, জাসাসের আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, লিয়াকত আলী, শরীফ মাহমুদুল হক, আরিফুর রহমান মোল্লা, জাকির হোসেন রোকন, আব্দুল হান্নান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বিচারহীনতার কারণেই অপরাধ বাড়ছে: গয়েশ্বর

আপডেট সময় ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০