ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে অবাক নজরুল ইসলাম খান

আকাশ জাতীয় ডেস্ক:

ট্রাম্প যে চিকিৎসা পাচ্ছেন বাংলাদেশের জনগণও না-কি সেই চিকিৎসা পাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্য শুনে অবাক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আমার কাছে অবাক লাগে আমাদের মন্ত্রী সাহেবরা শিক্ষিত মানুষ হয়ে এমন কথা বলেন, কষ্টের মধ্যেও মানুষ হাসে।

মানুষকে এই কায়দায় হাসানোর জন্য তো তারা দায়িত্বে নন। আপনারা ভালো কাজ করে মানুষের মনে সুখ দেবেন, হাসি ফোটাবেন। কিন্তু কাতুকুতু দিয়ে হাসি ফোটাবেন, এ কারণে তো আপনাদের দায়িত্ব দেওয়া হয়নি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, যে স্বপ্ন নিয়ে একদলীয় শাসনের পরিবর্তে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলাম, যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নয় বছর অব্যাহত লড়াই করে আপসহীন দেশনেত্রীর নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম, যে আবেগ নিয়ে তথাকথিত এক/এগারো সরকারকে হটিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেছিলাম, যে স্বপ্ন নিয়ে আমরা এখনও বেচে আছি, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। পথ একটাই, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, যাতে সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। আর সেজন্যই আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।

আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শাহজাহান মিয়া সম্রাট, আয়োজক সংগঠনের সদস্য সচিব জামিল আহমদ সিদ্দিকী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে অবাক নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৪:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০