ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে তুলে নেয়ার অভিযোগ, আরেকজন নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ছাত্র সংগঠনটির আরেকজন নেতার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এই তিনজনের মধ্যে দুইজন হলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা আর অন্যজন হলেন সংগঠনটির ঢাবি শাখার নেতা। তাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও ঢাবি কমিটির সহসভাপতি মো. নাজমুল হুদাকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। আর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

এদের মধ্যে সাইফুল এবং নাজমুল হুদা ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি (সহযোগী)।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন রোববার রাতে বিষয়টি জানিয়েছেন।

রাশেদ জানান, আজকে (রোববার) দুপুরে গণসংহতি আন্দোলনের প্রোগ্রাম শেষে জাতীয় প্রেস ক্লাব থেকে সোহরাবের মেসে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। বিকাল ৩টার পর থেকে সোহরাবের কোনো খোঁজ নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও, তার সন্ধান মেলেনি।

তিনি জানান, তাদের সংগঠনের ঢাবি কমিটির সহসভাপতি নাজমুল হুদা আজকে (রোববার) রাজধানীর মগবাজারে একটি কোম্পানিতে চাকরির ভাইভা দিতে যান। ভাইবা শেষ করে বের হওয়ার পর গেট থেকে ডিবি পরিচয়ে দুপুর ২টার দিকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

রাশেদ আরও জানান, তাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামকে রোববার রাত ৮টায় রাজধানীর চানখাঁরপুল থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছে।

অনতিবিলম্বে এই তিন নেতাকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে তুলে নেয়ার অভিযোগ, আরেকজন নিখোঁজ

আপডেট সময় ১১:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০