ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফিজের জন্য বার্তা আছে ওয়ার্নারের

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলের সৌজন্যে দুজন ভালো বন্ধু। সেই বন্ধুত্বের সূত্র ধরে গত বছর টুইটারে মোস্তাফিজুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আজ তো মাঠেই সুযোগ ছিল ফিজকে শুভেচ্ছা জানানোর। তা ওয়ার্নার কি মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছেন?

লড়াইয়ের ঝাঁজে অবশ্য বন্ধুত্বের বিষয়টা ভাবনায় থাকে না। মাঠে তাই সে সুযোগ হয়নি। তবে মোস্তাফিজ জানালেন, হোয়াটসঅ্যাপে আইপিএলে একই দলে খেলা খেলোয়াড়দের নিয়ে একটা গ্রুপ আছে। সেখানে সবাই শুভেচ্ছা জানিয়েছে। ওই গ্রুপে ওয়ার্নারও আছেন। মজাটা হচ্ছে, আজ ওয়ার্নারের উইকেটটা পেয়েছেন মোস্তাফিজই।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে দুই দলের সেরা পারফরমার এ দুজনই। দলের প্রতিনিধি হয়ে দুজনই তাই এলেন সংবাদ সম্মেলনে।
গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে নিয়মিত দেখা গেছে মোস্তাফিজকে। এবার অবশ্য তাঁর বসে বসেই কেটেছে। সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নারকে তাই প্রশ্নটা করা হলো, গতবারের মোস্তাফিজ আর এবার মোস্তাফিজের কী পার্থক্য দেখেছেন তিনি?
প্রশ্নটা যেন একটু অস্বস্তিকর ওয়ার্নারের কাছে। তবে পার্থক্য নয়, মোস্তাফিজকে কীভাবে ব্যবহার করতে হবে সেটি নিয়ে বললেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক, ‘বাংলাদেশের তাঁকে যত্ন নিতে হবে। আপনাকে আপনার ফাস্ট বোলারকে দেখে রাখতে হবে। যেহেতু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, আপনাকে অগ্রাধিকার ঠিক করতে হবে। সে ব্যতিক্রমী প্রতিভা। যদি তিন, দুই বা এক সংস্করণে খেলতে চায়, নিজেকে নিয়ে ওর সেভাবে কাজ করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিজের জন্য বার্তা আছে ওয়ার্নারের

আপডেট সময় ১২:১৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭