ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান তাহিরকে অপমান করে বের করে দিল পাকিস্তানি দূতাবাস

অাকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে দেয়ার উদ্যোগেই সামিল হতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। লাহোরে বিশ্ব একাদশের হয়ে তিনটি টি-২০ প্রীতি ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যে ম্যাচ গুলো আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাগতিক দলের বিপক্ষে ইন্ডিপেন্ডেন্স কাপের জন্য গঠিত বিশ্ব একাদশের ওই স্কোয়াডে টেস্ট খেলুড়ে ৭টি দেশের ১৪ জন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু পাকিস্তানের স্বার্থেই ওই ম্যাচগুলোতে অংশগ্রহণের লক্ষ্যে পরিবারের সদস্যদের সহ নিজের ভিসা সংগ্রহ করতে বার্মিংহামের কনস্যুলেট অফিসে গিয়ে অপমানিত হতে হল পাকিস্তানী বংশোদ্ভূত প্রোটিয়া ক্রিকেট তারকাকে।
তাকে অপমান করার পাশাপাশি সেখান থেকে তাকে বের করে দেয়া হয়। এতে হতাশা ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার এই আন্তর্জাতিক ক্রিকেট তারকা। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘আজ আমাকে এবং পরিবারের সদস্যদেরকে অপমান করে বের করে দিয়েছে পাকিস্তানের কনস্যুলেট অফিস। পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলার উদ্দেশ্যে ভিসা সংগ্রহের জন্য আমি আজ পাকিস্তান দূতাবাসে গিয়েছিলাম।’
পাকিস্তানে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ঘটনার বর্ণনা দেয়ার পর এর জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী আহসান ইকবাল ঘটনা তদন্ত এবং দোষীদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তাহির লিখেছেন,‘ আজ বার্মিংহামে পাকিস্তানের কনস্যুলেট অফিসে গিয়ে আমি অপ্রত্যাশিত ও দুঃখজনক পরিস্থিতির মুখে পড়েছি। আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি ভিসা গ্রহণের জন্য সেখানে গিয়েছিলাম। দীর্ঘ ৫ ঘণ্টা অপেক্ষার পর আমার কপালে জুটেছে বহিষ্কার। সেখানকার কর্মচারীরা জানান যে, অফিসের সময়সূচী শেষ হয়ে গেছে, তাই তারা অফিস বন্ধ করতে যাচ্ছে। শেষ পর্যন্ত হাইকমিশনার ইবনে আব্বাসের নির্দেশে কর্মচারীরা আমাদেরকে ভিসা দেন। আমাকে শেষ পর্যন্ত ওই ভোগান্তি থেকে উদ্ধার করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি।’
দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত ২০টি টেস্ট খেলে ৫৭টি উইকেট সংগ্রহ করেছেন ইমরান তাহির। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে তিনি আরো বেশী সফল। ৭৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে তিনি সংগ্রহ করেছেন ১৩২টি উইকেট।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমরান তাহিরকে অপমান করে বের করে দিল পাকিস্তানি দূতাবাস

আপডেট সময় ১২:১৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭